ধর্ম

তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত? যা বললেন মাওলানা তারিক জামিল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত? যা বললেন মাওলানা তারিক জামিল
মাওলানা তারিক জামিল। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে রাতের বিশেষ ইবাদত মাওলানা তারিক জামিল মুসল্লিদের তারাবি নামাজে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারাবির নামাজ পড়া সুন্নত। তবে রাসুল (সা.) ও সাহাবিরা রমজান মাসে গুরুত্বসহ তারাবি আদায় করতেন। তাই মুসলিমরাও এই নামাজ গুরুত্ব দিয়ে আদায়ের চেষ্টা করেন। তিনি বলেন, সুন্নত হওয়ার কারণে কেউ কেউ তারাবি নামাজে গুরুত্ব দেন না, আবার অনেকে শুধু ৮ রাকাত পড়েই মসজিদ থেকে বের হয়ে যান।

মাওলানা তারিক জামিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, রমজানে অনেকেই ইফতারের পর অতিরিক্ত আহার করেন এবং তারাবি নামাজে পুরো মনোযোগ দেন না। তিনি উল্লেখ করেন, বছরে একবার পুরো কোরআন শোনার সুযোগ আসে, কিন্তু অনেকেই তা কাজে লাগান না।

তিনি মুসল্লিদের আহ্বান জানিয়েছেন, সুন্নত অনুযায়ী ২০ রাকাত পর্যন্ত তারাবি নামাজের পূর্ণ আদায় করার চেষ্টা করতে হবে, যাতে রমজানের বরকত ও ইবাদতের পূর্ণ সুফল পাওয়া যায়।