সারাদেশ

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার, পলাতক নারী সহযোগী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২০ পিএম

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার, পলাতক নারী সহযোগী
ছবি: সংগৃহীত

বরিশাল মহানগরীর কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আঁখি (৩২) নামে এক নারীর নাম উঠে এলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

বরিশাল মহানগর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে দক্ষিণ পলাশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাসেল হাওলাদারের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া থানার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা বিক্রির সঙ্গে আঁখি নামে ওই নারীর সম্পৃক্ততা রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেপ্তার রাসেল হাওলাদার এবং পলাতক আঁখির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।