সারাদেশ

টাঙ্গাইলে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, ২ জন গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম

টাঙ্গাইলে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, ২ জন গ্রেফতার
ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের সখীপুরে সংঘবদ্ধ হয়ে বাক প্রতিবন্ধীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও একই গ্রামের রফিক (৩৯)। ধর্ষণের শিকার ওই নারী উপজেলার দেওবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়িতে শ্বাশুড়ির সঙ্গে বিরোধ হয়। পরে ওইদিন রাতে কাউকে কিছু না বলে ওই সে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উপজেলার ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন লোক। এসময় তাকে বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধামকি দেয় তারা।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ভুক্তভোগী এক নারীর মামলার প্রেক্ষিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।