সারাদেশ
চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বেদবাড়ী রেলগেটের অদূরে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি মারা গেছে। রবিবার (৬ জুলাই) সকালে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে। তবে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জগদীশ কুমার জানান, শনিবার (৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল মুন্সীগঞ্জ বেদবাড়ী রেলগেটের অদূরে মাঠের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে ওই ব্যক্তি মারা গেছে। মরদেহ শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। মাথার কোনো চিহ্ন নেই। ডান হাত একেবারে থেতলে গেছে। পা কেটে পড়ে গেছে। মরদেহের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। কীভাবে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
পিবিআই পরিদর্শক নাসির উদ্দিন বলেন, আমরা মরদেহটি শনাক্তের চেষ্টা করছি। তবে হাতের কোন চিহ্ন নাই, মুখ মণ্ডলের কোন আকৃতি না থাকায় আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি।