সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর থেকে স্থানীয় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা নাশকতা মামলার আসামি। শনিবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫), সহ-সভাপতি মো. আবু তালেব (৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলী (৫৪)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানার নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।