সারাদেশ
বেনাপোলে আন্তঃস্কুল চিত্রাঙ্কন, বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেনাপোলে শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্প ও সাহিত্যের চর্চা এবং আত্মপ্রকাশের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে "এসো আলোকিত হয়" স্লোগানকে কেন্দ্র করে একদিনব্যাপী আন্তঃস্কুল চিত্রাঙ্কন, বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন সৃজনশিখা, বেনাপোল-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাজমুল হুসাইন জয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব, সৃজনশিখার উপদেষ্টা ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশিখা উপদেষ্টা আবু তাহের ভারত ও মোস্তাফিজ্জোয়া সেলিম।
অনুষ্ঠানে মফিজুর রহমান বাবু, শহিদুজ্জামান শহিদ, বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।