সারাদেশ
দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায় করল সুদখোর (ভিডিও)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে এক অমানবিক ঘটনার ঘটনা ঘটেছে। এখানে হারুন নামে এক রাজমিস্ত্রির মরদেহ দাফনের আগে সুদের পাওনা টাকা আদায়ের জন্য আটকানো হয়েছিল।
প্রতিবেশীরা জানিয়েছেন, হারুন নতুন পাড়ার নিয়ামত আলীর ছেলে। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হৃ'দ'রোগে আক্রান্ত হয়ে মারা যান। আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। গোসল করানোর সময় সেখানে হাজির হন প্রতিবেশী মর্জিনা খাতুন, যিনি হারুনের কাছে ১৫ হাজার টাকা সুদ বাবদ পাওনা দাবি করছিলেন।
মর্জিনা তার দাবির কথা অস্বীকার করলে তিনি মরদেহ দাফনের অনুমতি দেননি। গ্রামবাসী এবং পরিবারের লোকজন হতবাক ও বিক্ষুব্ধ হয়ে পড়েন। শেষমেষ পরিবারের পক্ষ থেকে দাবীকৃত সুদ বাবদ টাকা পরিশোধ করার পরই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
মরদেহ আটকে টাকা আদায়ের ঘটনায় গ্রামবাসী নিন্দা প্রকাশ করেছেন। দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এই ঘটনাকে অমানবিক ও ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে বলেন, এ ঘটনায় জড়িত সুদ কারবারীদের অবশ্যই বিচার হওয়া উচিত।
এছাড়া, দামুড়হুদা ইউএনও তিথী মিত্র বলেন, “ঘটনাটি শুনেছি এবং ভিডিও দেখেছি। এটি অত্যন্ত অমানবিক। আমি বিস্তারিত খোঁজ-খবর নেব।”