সারাদেশ
টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন: বিস্ফোরণে দগ্ধ ৬, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলার ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করছে।
আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।
আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন