সারাদেশ
দুইদিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালা কাটার কাজের কারণে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় আগামী দুইদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) এবং রবিবার (১৪ ডিসেম্বর) নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব এলাকায় লোডশেডিং কার্যকর হবে বলে জানিয়েছে সিলেট পিডিবি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এবং বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলীরা পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৩ ডিসেম্বর): সকাল ৭টা–বিকাল ৫টা
বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রান্সফরমার ও লাইন মেরামতের কারণে ১১ কেভি শিবগঞ্জ ফিডার এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকা: শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া।
রবিবার (১৪ ডিসেম্বর): সকাল ৮টা–সকাল ১১টা
বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকা: কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, আবদানি, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট।
লাক্কাতুড়া উপকেন্দ্রের অন্যান্য ফিডারের আওতাধীন এলাকা: বড় বাজার, বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া, মুসলিমপাড়া, লাক্কাতুড়া বাজার।
পিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।