সারাদেশ

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
ছবিঃ সংগৃহিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এসময় মাদক বহনকারী চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

পুলিশ জানায়, সকালে উপজেলা শহরের চারমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবহন তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়। ঘটনা আচ করতে পেরে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে বাধা দুটি বস্তায় চারটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।