সারাদেশ

গাইবান্ধার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু 


প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

গাইবান্ধার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু 
ছবিঃ ঢাকা প্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে।  

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ষ্টেশনের দেওয়ানতলা ব্রীজ এলাকায় লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেনের নীচে কাটা পড়ে তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

পরে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন হাসান জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় উদ্ধার করেতে পারেনি।