সারাদেশ

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় বিপরীত দিক থেকে নেত্রকোনার দিকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে একজন নারী রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সংঘর্ষের পর সড়কে যান চলাচল ব্যাহত হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।