সারাদেশ
বেনাপোল চেকপোস্টে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ,লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোল সীমান্তে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রায় ৫ হাজার নেতা,কর্মী নিয়ে মিছিলটি পরে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও সদস্য নাজমুল হাসান বাবুল। এছাড়া শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। তার নেতা,কর্মীরা জ্বালাও,পুড়ায় ও লুটপাট করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চাইছে৷ কিন্তু শেখ হাসিনাকে কখনো আর এদেশের মানুষ গ্রহন করবেন না। তার কথা শুনে আপনারা যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়াচ্ছেন তারাই বিপদে পড়বেন। যুবদল নেতারা হুশিয়ারি উচ্চরন করে বলেন, দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করা হবে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।