সারাদেশ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে জেলা বিএনপি এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬দিনের অনুষ্ঠানের সময়সূচি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হবে। বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হবে।
দ্বিতীয় দিন শহরের বাইপাস সড়কে বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি, তৃতীয় দিনে উপজেলা সদরের শিকারপুর ইউনিয়ন বোর্ড অফিসে সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জেলার ১১ টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন।
চতুর্থ দিনে বেলা ১১ টায় নওগাঁ ছোট যমুনা নদীতে খেয়াঘাটে (বিয়াম স্কুল এন্ড কলেজ সংলগ্ন) মৎস্য পোনা অবমুক্ত করা হবে। পঞ্চম দিন বিকেল ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। কর্মসূচির শেষদিন (ষষ্ঠদিন) বেলা ১১ টায় কেডির মোড় দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগী।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রউশন উল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।