সারাদেশ

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। ছবি: ঢাকাপ্রকাশ

৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটা হয়।