সারাদেশ

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও স্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও স্ত্রী
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে সড়কের সামনে চলে আসা এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মোকামতলা-জয়পুরহাট সড়কের কীচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বৃদ্ধা সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী আহত হন।