সারাদেশ
সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গাছের ডালপালা কর্তনের কাজের জন্য সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম ১ বনপাড়া উপকেন্দ্রের ১ নম্বর বিদ্যুৎ সরবরাহ লাইনের আওতায় গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়াসহ আশপাশের এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ কর্তৃপক্ষ।