সারাদেশ

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানের মাধ্যমে আসিফ সরকারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

সূত্রের খবর, আসিফ সরকারের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।