সারাদেশ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় আগামী শনিবার (২৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণ হিসেবে জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজ উল্লেখ করা হয়েছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানায়, পূর্বঘোষিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া এবং আশপাশের এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ ব্যবহারকারীদের নিরাপদ ও পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করতে নির্দেশনা মেনে চলার জন্য বোর্ড কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।