সারাদেশ

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর নির্বাহী প্রকৌশলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো— কেওয়াছড়া, ধোপাগুল, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, পীরেরগাঁও, লালবাগ, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি এবং সংলগ্ন এলাকা।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

এদিকে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লিখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।