সারাদেশ

ভোররাতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সিলেট


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

ভোররাতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সিলেট
প্রতীকী ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোরে ভূমিকম্প টের পান স্থানীয় বাসিন্দারা। ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ২।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারসহ আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়।

ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল, যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থলটি ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে আনুমানিক ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকাসহ দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলায়ও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।