সোশ্যাল মিডিয়া

নাসীরুদ্দীনকে তুলোধুনো করলেন রাশেদ ( ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

নাসীরুদ্দীনকে তুলোধুনো করলেন রাশেদ ( ভিডিও)
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যায়িত করে বক্তব্য দেওয়ার পর দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

চকরিয়ায় পথ সমাবেশ করার জন্য একটি ট্রাকে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটি ভাঙচুর করা হয়।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অত্যন্ত উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতঃপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরের দিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল।

রাশেদ খান বলেন, সালাহউদ্দিন আহমেদ ভাইয়ের সঙ্গে আমার ও ভিপি নুরুল হক নুরের সম্পর্ক বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সময় থেকে। হাসিনার পতন নিয়ে কী করা যায় অসংখ্য আলোচনা তার সঙ্গে হয়েছে।

এমনকি ২০২৪-এর জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয়, তখন সালাহউদ্দিন আহমেদ ভাই, নুরুল হক নুর ও আমি একসঙ্গে অনেক বিষয় সমন্বয় ও আলোচনা করেছি।

সবশেষ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অত্যন্ত উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত। ফলে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত। ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নইলে বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, হাসিনা ফিরবে। তখন কারও রক্ষা হবে না। সবাই সহনশীল হন, ধৈর্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার....