খেলা

নারীদের প্রতি অসদাচরণে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা রুবাবা দৌলার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

নারীদের প্রতি অসদাচরণে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা রুবাবা দৌলার
রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর দৃঢ় বার্তা দিয়েছেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন- নারীদের প্রতি যেকোনো অসদাচরণে বিসিবির অবস্থান হবে ‘জিরো টলারেন্স’।

বুধবার (১২ নভেম্বর) বিসিবির আয়োজিত এক ক্রিকেট কনফারেন্সে অংশ নিয়ে রুবাবা দৌলা বলেন, “আমি শুধু একজন পরিচালক হিসেবে নয়, একজন নারী হিসেবেও এখানে দাঁড়িয়ে আছি। দেশের নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই। নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।”

rubaba1_Dhakaprokash.jpg

বিসিবিতে নতুন অধ্যায়ে যোগ দিয়ে তিনি জানান, এ দায়িত্ব পাওয়া তার জন্য এক বড় সম্মান ও অনুপ্রেরণা। এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের লক্ষ্য হবে ক্রিকেটের সামগ্রিক মানোন্নয়ন ও সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

রুবাবা দৌলা বলেন, নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, পেশাদার এবং উৎসাহব্যঞ্জক পরিবেশ গড়ে তোলা তার মূল লক্ষ্য। একইসঙ্গে নারী নেতৃত্ব ও অংশগ্রহণ আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতিও দেন তিনি।