বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

আইসিটি মন্ত্রীর সঙ্গে বেসিস সহায়ক কমিটির সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

আইসিটি মন্ত্রীর সঙ্গে বেসিস সহায়ক কমিটির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এর বারিধারার বাসভবনে শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য রওশন কামাল জেমস, ফেরদৌস আলম ইপন এবং সৈয়দ জাহিদ হোসেন-সহ অন্যান্য বেসিস সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের চলমান অগ্রগতি, উদ্ভাবন ও রপ্তানি সম্ভাবনা বৃদ্ধির কৌশল, স্টার্টআপ ও উদীয়মান প্রযুক্তি উদ্যোগের জন্য নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উন্নয়নে (R&D) বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইটি শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।