ক্যাম্পাস
ডাকসুর দাবিতে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসি চালু
দীর্ঘদিনের দাবির পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে গরমের মধ্যে নামাজ আদায়ে স্বস্তি ফিরে পেয়েছেন মুসল্লিরা।
শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জানান, ডাকসুর জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মসজিদে এসি চালুর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। অবশেষে সেই দাবি বাস্তবায়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
এছাড়া পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, মসজিদের ভেতরে এসি চালু রয়েছে এবং মুসল্লিরা স্বাভাবিকভাবে নামাজ আদায় করছেন।