রাজধানী

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:৩৯ এএম

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে লরির সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর ৫টার কিছু পর একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি লরি এসে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিএনজির এক যাত্রীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার কারণে কিছু সময়ের জন্য আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত সিএনজি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।