রাজধানী

রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাশিম নামের এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক এবং কী কারণে এ ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।