রাজধানী

নিখোঁজের ২৩ দিন পর কলাবাগান থানার সেই উপ-পরিদর্শক উদ্ধার 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

নিখোঁজের ২৩ দিন পর কলাবাগান থানার সেই উপ-পরিদর্শক উদ্ধার 
ছবিঃ সংগৃহিত

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) নিখোঁজের ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে।  

আজ বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ ওই এসআই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। 

ফজলে আশিক বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এতোদিন কোথায় ছিলেন সে বিষয় এখনো বিস্তারিত জানতে পারিনি। তার সঙ্গে কথা বলে আপনাদের জানাতে পারবো। 

এর আগে, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। তবে এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে। 

এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তার সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়।