রাজধানী

আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৫ এএম

আজ ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ 
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (০৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

গতকাল সোমবার (০৮ জুন) বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন তার নিজ স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা যায়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই-১ উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে।

ফলে ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকাসহ ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা, ঢুলিভিটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।