রাজধানী
কুড়িল থেকে ১২ বছরের নাঈম নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্ব রোডের ভাড়া বাসা থেকে বের হয় নাঈম। এরপর আর বাসায় ফেরেনি সে।
নাঈমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাসায়ও যোগাযোগ করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।
কেউ নাঈমের সন্ধান পেলে তার চাচা গোলাম হুসাইনের মুঠোফোন নম্বরে ০১৭৩৩৬২০৭৬৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পরিবার।
রাজধানী নিয়ে আরও পড়ুন