ক্যারিয়ার

আজহারীর ফাউন্ডেশনে ১০টি পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

আজহারীর ফাউন্ডেশনে ১০টি পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক সংস্থা হাসানাহ ফাউন্ডেশন জনশক্তি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি আদর্শ ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে আসা এই প্রতিষ্ঠানটি ১০টি ভিন্ন পদে মোট ২২ জন দক্ষ ও আগ্রহী জনবল নিয়োগ দেবে।

নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৫ জুলাই (শুক্রবার) থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও দুটি ঈদ বোনাস, একটি পারফরম্যান্স বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, প্রমোশনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: অফিস ইন-চার্জ
পদসংখ্যা: ০২ টি
বেতন: ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (মাস্টার্স) কিংবা সমমানের (যেমন: কামিল, দাওরাহ) ডিগ্রি থাকতে হবে। তবে ম্যানেজমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান ও তথ্য-ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে স্নাতক বা অনার্স ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর 
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, মিউজিয়াম স্টাডিজ ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।

পদের নাম: মক্তব কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ০২টি।
বেতন: ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবস্থাপনা, শিক্ষা ও গবেষণা কিংবা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে-কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। 

পদের নাম: কারিকুলাম ডেভেলপার
পদসংখ্যা: ০৪টি
বেতন: ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। 
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা ও গবেষণা, সামাজিক বিজ্ঞান ইত্যাদি অনুষদভুক্ত সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। 

পদের নাম: ভিডিও এডিটর 
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা। 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ হতে হবে। মোশন গ্রাফিক্স, ডিজিটাল মিডিয়া প্রডাকশন, ভিডিও প্রডাকশন বা ফিল্ম প্রডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। 

পদের নাম: ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান
পদসংখ্যা: ০২টি।
বেতন: ২৩,০০০ থেকে ২৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ফিল্ম স্টাডিজ, মাল্টিমিডিয়া বা ভিজ্যুয়াল আর্টসে ডিপ্লোমা/ডিগ্রি থাকা।

পদের নাম: ক্রিয়েটিভ ডিজাইনার
পদসংখ্যা: ০২টি
বেতন: ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা। 
শিক্ষাগত যোগ্যতা: গ্রাফিক ডিজাইন/ফাইন আর্টস/ভিজ্যুয়াল কমিউনিকেশনে ডিপ্লোমা কিংবা স্নাতক ডিগ্রি থাকা। 

পদের নাম: কন্টেন্ট রাইটার
পদসংখ্যা: ০২টি
বেতন: ১৮,০০০ থেকে ২৩,০০০ টাকা। 
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

পদের নাম: রিসিপশনিস্ট
পদসংখ্যা: ০২টি
বেতন: ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা। 
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে।

মাসিক বেতনের পাশাপাশি আরও যেসব সুযোগ-সুবিধা থাকছে-
* বছরে ২টি ঈদ বোনাস
* একটি পারফরম্যান্স বোনাস
* বাৎসরিক ইনক্রিমেন্ট
* প্রভিডেন্ড ফান্ড
* প্রমোশন
* হালাল কর্মসংস্থানের সুযোগ
* সুশৃঙ্খল কর্ম-পরিবেশ

সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫, রাত ১২ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদেরকে সময় শেষ হওয়ার আগেই দ্রুত আবেদন ফর্ম পূরণ করতে অবগত করা হলো।

নির্দেশনা: কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ গুগল ফর্মে সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ০৫ আগস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।