ক্যারিয়ার

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন শেষ ১৫ মার্চ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন শেষ ১৫ মার্চ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭-এ অফিসার ক্যাডেট ব্যাচে (প্রথম গ্রুপ) ভর্তির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বিশেষ সুবিধা হিসেবে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা: 

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

২. ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে A গ্রেড ও তিনটিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে A গ্রেড ও দুটি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন ফি: এক হাজার টাকা। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

অযোগ্যতা: সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬