অর্থনীতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন কাল বৃহস্পতিবার 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১১ পিএম

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন কাল বৃহস্পতিবার 
ছবিঃ সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। 

বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণেই বাড়ছে ব্যয়ের পরিমাণ।

অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি আসছে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালন ব্যয়ে ৬৭ শতাংশ অর্থ রাখা হচ্ছে।

এছাড়াও, এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের ওপর। তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস।