শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৭ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd এই লিংকে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ডের নাম দিয়ে ফল জানা যাবে।