বিনোদন

আমি কারো দ্বিতীয় পছন্দ নই: পূজা চেরি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম

আমি কারো দ্বিতীয় পছন্দ নই: পূজা চেরি
পূজা চেরি। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন—তিনি কারো 'ব্যাকআপ প্ল্যান' নন। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এমন বক্তব্য দেন এই চিত্রনায়িকা।

puja chery1_Dhakaprokash.jpg

সেই পোস্টে পূজা তিনটি নতুন ছবি প্রকাশ করেন, যেগুলো একটি স্টাইলিশ ফটোশুটের অংশ। সাদা ও কালো রঙের মিশ্রণে আভিজাত্যপূর্ণ লুকে হাজির হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন- “I’m not a backup plan. I’m definitely not your second choice.” অর্থাৎ, “আমি কোনো ব্যাকআপ প্ল্যান নই, অবশ্যই আমি কারো দ্বিতীয় পছন্দও নই।”

স্ট্যাটাসটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকে এটিকে আত্মবিশ্বাসের প্রকাশ বললেও, কেউ কেউ এটি ব্যক্তিগত কোনো ইঙ্গিত বলেও ধারণা করছেন।

এর আগে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যার মধ্যে থাকবে দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা, এবং পশু-পাখির প্রতি ভালোবাসা। ব্যক্তিত্বসম্পন্ন পুরুষের প্রতিই তার দুর্বলতা।

বর্তমানে পূজা চেরি নতুন কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।