বিনোদন

ভালোবাসার তালায় নতুন নাম ‘শাওন’, পরীমণির জীবনে কি নতুন প্রেম?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

ভালোবাসার তালায় নতুন নাম ‘শাওন’, পরীমণির জীবনে কি নতুন প্রেম?
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন, সম্পর্ক আর বিয়ে নিয়ে তিনি যেমন সবসময়ই সংবাদের কেন্দ্রবিন্দু- এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ঘিরে নতুন করে জন্ম নিয়েছে প্রেমের জল্পনা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরীমণি নিজের ফেসবুকে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, এক তরুণের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন তিনি। এরপর দুজনকে দেখা যায় কাঠের সেতুতে হেঁটে যেতে। ভিডিওজুড়ে দুজনের হাসিঠাট্টা আর খুনসুটি যেন বোঝায়, তাদের সম্পর্ক বেশ পুরোনো এবং ঘনিষ্ঠ।

porimoni1_Dhakaprokash.jpg

ভিডিওতে পরীমণি মজা করে বলেন, “আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এর মধ্যে কখনো ঝগড়া হয়নি। এবার প্রথম বিদেশ ট্যুর একসাথে। এবার আমি ঝগড়া করবোই!”

এরই মধ্যে ক্যামেরায় ধরা পড়ে এক লাল হৃদয়াকৃতির ‘লাভ লক’। সেই তালায় সাদা অক্ষরে লেখা- ‘পরী’ এবং ‘শাওন’। এরপর দুজনকে হাসিমুখে তালাটি ঝুলিয়ে দিতে দেখা যায় অসংখ্য প্রেমের তালায় সাজানো একটি স্থানে।

porimoni2_Dhakaprokash.jpg

দৃশ্যটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে একটাই প্রশ্ন- এই শাওন কে? পরীমণির ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন মানুষ?

পরীমণি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।” এরপরই শুরু হয় গুঞ্জন- পরীমণির জীবনে কি নতুন প্রেমের সূচনা হলো? নাকি এটি শুধু মজার একটি ভ্রমণ ভিডিও? নায়িকা এখনই কিছু স্পষ্ট না করায় রহস্য আরও ঘন হচ্ছে।