বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল
আফরান নিশো এবং আইনুন পুতুল। ছবি: সংগৃহীত

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে এই খবর জানায়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এবারের যৌথ আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

সেরা অভিনেতার খেতাব পেয়েছেন আফরান নিশো তার ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য। অপরদিকে, ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল।

nisho_putul1_Dhakaprokash.jpg

সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমনের ‘সাঁতাও’। এই সিনেমার জন্য একই নির্মাতা সেরা পরিচালকও হয়েছেন।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (‘সুড়ঙ্গ’) এবং সেরা অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)। সেরা খল অভিনেতা হয়েছেন আশীষ খন্দকার (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’), এবং সেরা কৌতুক অভিনেতা হয়েছেন শহীদুজ্জামান সেলিম (‘সুড়ঙ্গ’)।

সেরা শিশুশিল্পী হয়েছেন মো: লিয়ন (‘আম কাঁঠালের ছুটি’), আর একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।

সঙ্গীত বিভাগে সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’), সেরা গায়ক বালাম (‘প্রিয়তমা’), এবং সেরা গায়িকা অবন্তী দেব সিথি (‘সুড়ঙ্গ’)। সেরা গীতিকার হয়েছেন সোমেস্বর অলি (‘প্রিয়তমা’), এবং একই সিনেমার জন্য সেরা সুরকার প্রিন্স মাহমুদ।

অন্যান্য বিভাগে সেরা নৃত্য পরিচালক হয়েছেন হাবিবুর রহমান (‘লাল শাড়ি’), সেরা কাহিনিকার ফারুক হোসেন (‘প্রিয়তমা’), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (‘রক্তজবা’) এবং সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)।

সেরা সম্পাদক হয়েছেন সালাহ উদ্দিন আহমেদ বাবু (‘ওরা সাত জন’), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (‘সুড়ঙ্গ’), এবং একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার। সেরা পোশাক ও সাজ-সজ্জা পুরস্কার পেয়েছেন বিথী আফরিন। সেরা শব্দ গ্রাহক হয়েছেন সুজন মাহমুদ (‘সাঁতাও’), এবং সেরা মেক-আপ ম্যান সবুজ (‘প্রিয়তমা’)।

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে চৈতালী সমদ্দারের ‘মরিয়ম’, আর সেরা প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’।