বিনোদন

চমক দিলেন জয়া আহসান, সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম

চমক দিলেন জয়া আহসান, সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস!
জয়া আহসান ও চন্দন রায় স্যানাল। ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’–তে জয়া আহসানের নতুন চরিত্র ও উপস্থিতি ইতোমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। ১৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর এই সিনেমা।

মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে একটি ফটোশুটে সহশিল্পী চন্দন রায় স্যানালের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্টিক পোজে ধরা দেন জয়া। ফটোশুটটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয় আলোচনার ঝড়।

jaya chandan1_Dhakaprokash.jpg

‘ডিয়ার মা’ সিনেমাটিতে জয়াকে প্রথমবারের মতো চন্দন রায়ের বিপরীতে দেখা যাবে। ছবিটিতে তাদের একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে জয়া বলেন, “আমি বরাবরই চরিত্রের প্রয়োজনে অভিনয় করি। এখানে দৃশ্যগুলো নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না। সেটে খুব কমফোর্টেবল পরিবেশ ছিল। জানতাম টোনিদা (পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী) এগুলো খুবই অ্যাস্থেটিক্যালি শুট করবেন।”

এর আগেও অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। তাদের প্রথম কাজ ছিল বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘কড়ক সিং’। ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্যও পেয়েছিলেন একটি বিশেষ দিনে—জন্মদিনে, উপহার হিসেবে পরিচালকের কাছ থেকে।

jaya chandan2_Dhakaprokash.jpg

এদিকে ‘ডিয়ার মা’র পাশাপাশি টালিউডে জয়ার আরও কয়েকটি প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এছাড়াও ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।

ঢাকাই ও টালিগঞ্জ দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে সফলতার পর এবারও জয়া আহসান তার অভিনয় ও স্টাইল দিয়ে দর্শকদের নজর কেড়েছেন, যার নতুন প্রমাণ ‘ডিয়ার মা’।