বিনোদন
রিয়া মনি ও তার প্রেমিক ম্যাক্স অভির নামে মামলা করলেন হিরো আলম
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তার স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগে মামলা করতে যাচ্ছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে মুঠোফোনে হিরো আলম নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আদালতেও একটি মামলার প্রস্তুতি চলছে। তার দাবি, ‘ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি এখনও তাকে ডিভোর্স দেইনি।’
হিরো আলম আরও বলেন, ‘যদি তারা কেবল বন্ধু হতো, তাহলে কক্সবাজারে হোটেলে রাত কাটানোর কী দরকার ছিল? আমি চাই, তাদের ডিএনএ পরীক্ষা হোক, যাতে বোঝা যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কি না।’

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, অভিযোগের বিষয়টি শুনেছি। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগেই হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য জীবনে বেশ কয়েকবার টানাপড়েন দেখা যায়। গত মাসে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তাদের সম্পর্কে কিছুটা শীতলতা কাটলেও, এক মাস না যেতেই ফের বিবাদে জড়ান তারা। হিরো আলম পরে ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেন, রিয়া মনি প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটিয়েছেন। এ অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
সবশেষে, রিয়া মনি হিরো আলমকে তালাক দিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমকে।