বিনোদন

সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো: অভিনেত্রী শেফালি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৫৪ এএম

সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো: অভিনেত্রী শেফালি
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি শাহ তরুণীদের উদ্দেশ্যে বলেছেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত- বিশেষ করে বিয়ে ও সন্তান নেওয়ার মতো বিষয় সমাজের চাপ বা তাড়াহুড়োর কারণে নেওয়া উচিত নয়। তাঁর মতে, নিজের স্বাধীনতা ও মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি; আর সেই চাপের মধ্যে সন্তান নেওয়ার চেয়ে একটি কুকুর পোষা অনেক বেশি আনন্দদায়ক ও স্বস্তিদায়ক হতে পারে।  

সম্প্রতি কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালি শাহ সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।

৩৭ বছর বয়সি এই অভিনেত্রী নিজের অবিবাহিত থাকা এবং মাতৃত্বের সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, সমাজ সবসময়ই বিয়ে ও সন্তান নেওয়ার জন্য এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে সামাজিক মাধ্যমে অনেক ট্রোলড হতে হবে। তবুও বলতে চাই, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।