বিনোদন

মেসির নাম শুনে পরীমণির ‘হার্টবিট’ বেড়ে গেছে


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:০৩ পিএম

মেসির নাম শুনে পরীমণির ‘হার্টবিট’ বেড়ে গেছে
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ঘিরে নিজের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানান তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমণি। তবে এবার কোনো বিতর্ক নয়, ফুটবলপ্রেমী হিসেবেই তিনি এসেছেন খবরের শিরোনামে।

মনি.jpg

সাক্ষাৎকারে পরীমণি বলেন, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসির প্রতি নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, “আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।”

মেসির খেলা নিয়ে পরীমণির এমন উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের নজর কেড়েছে।