বিনোদন

আপত্তিকর আবদারে ক্ষুব্ধ জেরিন খান, পাপারাজ্জিকে কড়া জবাব 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম

আপত্তিকর আবদারে ক্ষুব্ধ জেরিন খান, পাপারাজ্জিকে কড়া জবাব 
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খান সম্প্রতি মুম্বাইয়ের একটি বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে এক পাপারাজ্জির আপত্তিকর মন্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে নতুন পোশাকের প্রদর্শনী চলাকালে এক আলোকচিত্রী জেরিনকে সেটি সবার সামনে পরে দেখানোর অনুরোধ করেন। এ মন্তব্যে তাৎক্ষণিকভাবে বিরক্ত হন অভিনেত্রী এবং প্রকাশ্যেই ওই পাপারাজ্জিকে সতর্ক করেন।

জেরিন বলেন, “সবার সামনে পোশাক পরে দেখাব? ভবিষ্যতে আমাকে এ ধরনের কথা বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি এসব সহ্য করব না।”

অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জেরিনের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেন। একজন মন্তব্য করেন, “জেরিন একদম ঠিক করেছেন। তার প্রতিক্রিয়া যথাযথ ছিল।” আরেকজন লেখেন, “পাপারাজ্জিদেরও পেশাগত সীমা মেনে চলা উচিত।”

২০১১ সালে সালমান খানের বিপরীতে ‘রেডি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পান জেরিন খান। ছবিটির জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’-এ তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। যদিও সাম্প্রতিক সময়ে তাকে চলচ্চিত্রে খুব বেশি দেখা যায় না, তবু এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ঘটনাটি নতুন করে তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মান এবং পাপারাজ্জিদের পেশাগত আচরণ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।