বিনোদন

ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম
ছবি: সংগৃহীত

নিজের চেহারা, পরিচিতি ও ব্যক্তিগত স্বকীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম। পোস্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের চেহারার সাদৃশ্য নিয়ে প্রচলিত মন্তব্যের পাশাপাশি নিজের অর্জন ও ব্যক্তিগত অবস্থান তুলে ধরেছেন তিনি।

ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, “ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই।”

তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি, জীবনে কখনোই আমি বেগম খালেদা জিয়ার বেশভূষা ধারণ করিনি। ক্যামেরার সামনে আসার পর থেকেই শাড়ি পরলেই শুনতে হয়, আমাকে নাকি বেগম জিয়ার মতো লাগে।”

খালেদা জিয়ার সঙ্গে চেহারার সাদৃশ্যের বিষয়টি নেতিবাচকভাবে দেখেন না জানিয়ে মেঘনা আলম বলেন, “এটা অবশ্য খারাপ কিছু নয়। তিনি সুন্দরী, আপসহীন, আমিও নিজেকে আপসহীন মনে করি। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি মেঘনা আলম। অন্য কারও মতো দেখতে হওয়ার কোনো আগ্রহ আমার নেই।”

নিজের অর্জনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “নিজের এই চেহারা নিয়েই আমি ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেছি এবং ‘বিউটিজ অব ফাইভ কন্টিনেন্টস’-এর ওয়ার্ল্ড ফাইনালিস্ট হয়েছি।”

পোস্টের শেষাংশে নিজের স্বতন্ত্র পরিচয় ও ব্যক্তিত্বের বিষয়টি তুলে ধরে মেঘনা আলম লেখেন, “আমার নিজস্ব পরিচয়, নিজস্ব ব্যক্তিত্ব এবং নিজস্ব স্বকীয়তা রয়েছে।”