বিনোদন

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কিছু বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।