স্বাস্থ্য

দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু, রাজধানীতেই ৬ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু, রাজধানীতেই ৬ জন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে ও হামের উপসর্গে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।