সারাবিশ্ব

নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়
ছবি: সংগৃহীত

ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি পবিত্র এ স্থানে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা মুসল্লিদের ভিড়ে পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নানা বাধা অতিক্রম করেও বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন।

গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এর ফলে অনেক মুসল্লিই সরাসরি মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এ পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানটিতে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।