সারাবিশ্ব

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার একই পরিবারের ২১ জনের মরদেহ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার একই পরিবারের ২১ জনের মরদেহ
ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। ওই বাড়ির নিচে চাপা পড়ে একটি পরিবারের ২১ সদস্য। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে তাদের মরদেহ বের করে এনেছেন গাজা সিভিল ডিফেন্সের কর্মীরা।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ইসরাইলি হামলায় আরও অন্তত আটজন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

দীর্ঘ সময় ধরে চলা হামলায় গাজার বিভিন্ন এলাকায় অসংখ্য ভবন ধ্বংস হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।