সারাবিশ্ব

বৃষ্টিতে ভিজেও পবিত্র কাবা শরিফে মুসল্লিদের নামাজ আদায়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

বৃষ্টিতে ভিজেও পবিত্র কাবা শরিফে মুসল্লিদের নামাজ আদায়
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। এ সময় মসজিদুল হারামে কাবা শরিফ ঘিরে বৃষ্টিতে ভিজেও মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য উঠে এসেছে।

১৪ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বৃষ্টির সময় মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বর্ষণ। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা নামাজ আদায় অব্যাহত রাখেন।

আবহাওয়ার অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কার কথাও বলা হয়।

আল জাজিরার প্রকাশিত ভিডিওতে প্রবল বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য ফুটে উঠেছে।