সারাবিশ্ব
সৌদি আরব ও ইরাকে ভূমিকম্প
ছবি: সংগৃহীত
সৌদি আরব ও ইরাকে পৃথক দুটি ভূমিকম্প শনাক্ত করেছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস)। সৌদি গেজেটের তথ্য উদ্ধৃত করে গালফ নিউজ জানায়, শনিবার এ ভূমিকম্প দুটি রেকর্ড করা হয়।
এসজিএস জানায়, সৌদি আরবের আল-আইস ও তাবুকের উমলুজ অঞ্চলের মাঝামাঝি অবস্থিত হাররাত আল-শাকা এলাকায় প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪৩। অঞ্চলটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরির লাভা ক্ষেত্রগুলোর একটি হিসেবে পরিচিত।
দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয় ইরাকে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। এসজিএস জানায়, দুটি ভূমিকম্পই তাদের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্কে ধরা পড়ে। তবে স্বস্তির বিষয় হলো- উভয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন