সারাবিশ্ব

ট্রাম্পের কঠোর হামলার হুমকিকে ফাঁকা আওয়াজ বলল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

ট্রাম্পের কঠোর হামলার হুমকিকে ফাঁকা আওয়াজ বলল ইরান
ছবিঃ সংগৃহিত

ইরানে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিচলিত না হয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ট্রাম্পের হুমকি সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। 

ট্রাম্প তার পোস্টে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ইরানকে ‘২০ গুণ কঠোরভাবে’ আঘাত করবে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের জনগণ ‘আপনার খালি হুমকিকে ভয় পায় না।’

লারিজানি আরও বলেন, ‘আপনার চেয়েও শক্তিশালীরা ইরানিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে। তাই সাবধান থাকুন, পরে আপনারাই যেন ধ্বংস হয়ে না যান।’

সূত্র: আলজাজিরা।